পদ্মার এপারের সকল উন্নয়ন শেখ হাসিনার অবদান : তালুকদার আব্দুল খালেক
খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আবদুল খালেক বলেছেন, দক্ষিনবঙ্গসহ পদ্মার এপারের যত উন্নয়ন হয়েছে সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারনে। দেশের এই উন্নয়নকে সারা বিশ্ব যখন বাহাবা দিচ্ছে তখন বিএনপি জামায়তরা দেশকে ধ্বংস করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করছে। মহামারি করোনা মোকাবেলা করেও দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা ভাব ঠিক তখনো শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে চলছে।
বুধবার বিকেলে বাগেরহাট রেল রোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতের কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে পারেনি, তখনই আবারো নতুন করে বিএনপি-জামায়াত জনগণের সাথে মিথ্যাচার শুরু করেছে। তারা ইতিপূর্বে নির্বাচনে এসে খুন, গুম, অর্থপাচার করে দেশকে ধ্বংসের দারপ্রান্তে পৌঁচ্ছে দিয়েছিল তাই জনগন তাদের আর কোন দিন ক্ষমতায় দেখতে চায় না।
জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু’র সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
বক্তব্য রাখেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি সেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক এডভোকেট হেমায়েত উদ্দিন ভুইয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামাল সোহাগ, সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও শ্রমিক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দকে ক্রেষ্ট প্রদান, কেক কাটা হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বক্কার সিদ্দিক। সঞ্চালনায় ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া নিপু।
