পিরোজপুরে ২৪তম বিসিএস ফোরামের কমিটি গঠন
২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরাম এর পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে ভান্ডারিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মো. নজরুল ইসলামকে সভাপতি এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মো. আনসারউদ্দিন সেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটিতে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক (অর্থনীতি) মো. আমির হোসেনকে সহ-সভাপতি, স্বরূপকাঠী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) মো. মঞ্জুরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ বিদ্যা) নুসরাত কানিজ রাসুলকে কোষাধ্যক্ষ, ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মো. জাহাঙ্গীর আলমকে দপ্তর সম্পাদক, পিরোজপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) কাজী নূরুল ইসলামকে প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এছাড়া ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মো. আব্দুল আউয়াল, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক (ইসলামের ইতিহাস) মোহাম্মদ আবদুল আলীম এবং ভান্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) মো. জাহিদুল ইসলামকে কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়।
কমিটি গঠনের সময় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম এবং সহ-প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।
