প্রধান সূচি

পিরোজপুরে প্রতিমা ভাংচুর : ৪ কিশোর গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাঠুলিয়া শ্রী শ্রী শীতলা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার ৪ জন কিশোরকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃৃতরা হল- দুর্গাপুরের পাশ্ববর্তী টোনা ইউনিয়নের লোহাকাঠি গ্রামের মো. বাহাদুর শেখের ছেলে মো. শুভ শেখ (১৬), হুলারহাটের এমাদুল শেখের ছেলে হাসান শেখ (১৭), কলাখলীর চলপুকুরিয়ার পথেরহাটের গ্রামের দুলাল বেপারীর ছেলে মো. আবু বক্কর সিদ্দকি (১৭) ও গজালিয়া উদয়কাঠী গ্রামের হায়দার মোল্লার ছেলে রমজান (১২)।
পিরোজপুর সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক সুমন মিত্র বলেন, দুস্কৃতিকারিরা রবিবার ইট পাটকেল ছুঁড়ে শ্রী শ্রী শীথলা মন্দিরের প্রতিমা ভাংচুর করে লোক চক্ষুর আড়ালে চলে যায়। তারা শীতলা দেবীর একটা পা ভেঙোগ ফেলে। এরপর সোমবার সকালে দুস্কৃতিকারিরা আবার মন্দির এলাকায় প্রবেশ করে এবং সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে। এ সময় পুরোহিত এবং আশপাশের লোকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মৃধাকে খবর দেন। তিনি এসে স্থানীয় লোকজনের সহয়তায় তাদের ধরে ফেলেন।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মৃধা বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই। লোকজনের সহয়তায় প্রথমে তিনজনকে ও পরে আরেকজনকে পার্শবর্তী উদয়কাঠি গ্রাম থেকে ধরিয়ে আনি। ৪ জনই অপ্রাপ্ত বয়স্ক কিশোর অপরাধী। এদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এখন আইনানুগ বিচার হবে।
পিরোজপুর সদর থানার ওসি আ জা. মো. মাসুদুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে সংশ্লিষ্ট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ওন্রয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial