Monday, August 1st, 2022
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর মোংলায় প্রথম এলো রাশিয়ান জাহাজ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া থেকে পণ্য নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে এসেছে। যুদ্ধ শুরুর পাঁচ মাস পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ নিয়ে আজ সোমবার (১ আগস্ট) বিকাল ৪টায় বন্দরের ৬ নম্বর জেটিতে রাশিয়ান পতাকাবাহী ‘এমভি কামিল্লা’ জাহাজটি নোঙর করে। মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা জানান, রূপপুর পারমাণবিক বিদুৎ কেন্দ্রের ৩৩২৮ দশমিক ২৩৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে সোমবার বিকেলে জাহাজটি মোংলা বন্দরে এসেছে। আমাদের দেশের চলমান বড় সব প্রকল্পের মেশিনারিজ বা অত্যাধুনিক যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করা হয়। তাই নিয়ম অনুযায়ী মোংলা বন্দরে আসেবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়। প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, এনএসআই এর যুগ্ন পরিচালক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে ২৪তম বিসিএস ফোরামের কমিটি গঠন
২৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরাম এর পিরোজপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ১০ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। এতে ভান্ডারিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) মো. নজরুল ইসলামকে সভাপতি এবং পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক (গণিত) মো. আনসারউদ্দিন সেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত কমিটিতে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক (অর্থনীতি) মো. আমির হোসেনকে সহ-সভাপতি, স্বরূপকাঠী সরকারি কলেজের সহকারী অধ্যাপক (হিসাববিজ্ঞান) মো. মঞ্জুরুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ বিদ্যা) নুসরাত কানিজ রাসুলকে কোষাধ্যক্ষ,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রতিমা ভাংচুর : ৪ কিশোর গ্রেফতার
পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাঠুলিয়া শ্রী শ্রী শীতলা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার ৪ জন কিশোরকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেফতারকৃৃতরা হল- দুর্গাপুরের পাশ্ববর্তী টোনা ইউনিয়নের লোহাকাঠি গ্রামের মো. বাহাদুর শেখের ছেলে মো. শুভ শেখ (১৬), হুলারহাটের এমাদুল শেখের ছেলে হাসান শেখ (১৭), কলাখলীর চলপুকুরিয়ার পথেরহাটের গ্রামের দুলাল বেপারীর ছেলে মো. আবু বক্কর সিদ্দকি (১৭) ও গজালিয়া উদয়কাঠী গ্রামের হায়দার মোল্লার ছেলে রমজান (১২)। পিরোজপুর সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক সুমন মিত্র বলেন, দুস্কৃতিকারিরা রবিবার ইট পাটকেল ছুঁড়ে শ্রী শ্রী শীথলাবিস্তারিত পড়ুন
স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে কিশোর গ্রেফতার
পিরোজপুরের স্বরূপকাঠিতে ৯ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে বাপ্পি মল্লিক (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে উপজেলার পূর্ব জলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, প্রেমের ফাঁদে ফেলে একই এলাকার ওই স্কুল ছাত্রীকে ধর্ষন করে পূর্ব জলাবাড়ী এলাকার রমনী মল্লিকের ছেলে বাপ্পি মল্লিক। বিষয়টি জানাজানি হয়ে গেলে এলাকাবাসী পুলিশে খবর দিলে নেছারাবাদ থানার এসআই রিয়াজ উদ্দিন ও এএসআই এনায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে বাপ্পী ও স্কুল ছাত্রীকে থানায় নিয়ে যায়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। নেছারাবাদ থানার এসআই রিয়াজ উদ্দিন জানান, ধর্ষনেরবিস্তারিত পড়ুন
