পিরোজপুরে জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে পালন উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়।
প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, এনএসআই এর যুগ্ন পরিচালক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।
বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, দপ্তর সম্পাদক শেখ ফিরোজ প্রমুখ।
সভায় সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, শোকাবহ আগষ্ট উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে পৌর আওয়ামী লীগ একটি মৌন র্যালী বের করে।
