পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, ইমাম, ব্যবসায়ী প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভীন, জেলা গোয়েন্দা সংস্থার যুগ্ন পরিচালক আব্দুল কাদের, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবসহ বিভিন্ন সমজিদের ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারী বিভিন্ন দপ্তরকে তাদের কাজের বিষয়ে অবহিত করে। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাটে যাওয়া এবং পবিত্র ঈদ-উল-আযহা নামাজ আদায় করার আহবান জানান।
