প্রধান সূচি

Thursday, June 30th, 2022

 

আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় পিরোজপুরের কাউখালীতে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের সমাজসেবী আ. মান্নান হাওলাদারের উদ্যোগে উপজেলার গোসনতারা আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে বৃহস্পতিবার বাদ আছর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে জেপির কাউখালী উপজেলা সভাপতি এবং কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জেপি’র সহ-সভাপতি মো. শাহআলম নসু, মো. নুরুলবিস্তারিত পড়ুন


কাউখালীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কাউখালী উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি সুভাস চন্দ্র সরকার। সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার আহবায়ক সুনীল চন্দ্র কুন্ডু। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ.কে.এম আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার চক্রবর্তী, জেলা মহিলা ঐক্য পরিষদের আহবায়ক দোলা গুহ, অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন


পাইকগাছা পৌরসভার ৫৯ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ৭৬২ টাকা বাজেট ঘোষণা

পাইকগাছা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌরসভার মেয়রের কার্যালয়ে মেয়র সেলিম জাহাঙ্গীর বাজেট পেশ করেন। বাজেটে ৫৯ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার টাকা আয় এবং ৫৯ কোটি, ৫৯ লাখ, ৭৭ হাজার টাকা ব্যয় ও ৩০ লাখ, ১৫ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট সভায় সভাপতিত্ব করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাউন্সিলর তৈয়েবুর রহমান, আব্দুল গফ্ফার মোড়ল, প্যানেল মেয়র-৩ কবিতা রাণী দাস, পৌর নির্বাহীবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় নকল স্যাম্পু বিক্রয়কারীদের জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়ায় নকল স্যাম্পু বিক্রয়ের অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ ভান্ডারিয়া পৌর শহরের বটতলা নামক স্থানে নকল স্যাম্পু বিক্রয়ের গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন। এসময় নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার জামাল হোসেন (৪৫) এবং একই এলাকার সেলিম হোসেন (৩২) নামের দুই ব্যক্তিকে বটতলা এলাকার ব্যবসায়ীদের কাছে স্বল্পমূল্যে নকল স্যাম্পু বিক্রয়কালে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪১ ধারায় তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের আয়োজনে সম্মেলন কক্ষে সরকারী কর্মকর্তা, ইমাম, ব্যবসায়ী প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভীন, জেলা গোয়েন্দা সংস্থার যুগ্ন পরিচালক আব্দুল কাদের, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবসহ বিভিন্ন সমজিদের ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আসন্ন পবিত্রবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial