আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় পিরোজপুরের কাউখালীতে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের সমাজসেবী আ. মান্নান হাওলাদারের উদ্যোগে উপজেলার গোসনতারা আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে বৃহস্পতিবার বাদ আছর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে জেপির কাউখালী উপজেলা সভাপতি এবং কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা জেপির সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জেপি’র সহ-সভাপতি মো. শাহআলম নসু, মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, ইউপি সদস্য আশ্রাফুল ইসলাম ছোট্ট প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা মাওলানা মোবাক্ষের হোসেন, দরবেশ হুজুর। দোয়া অনুষ্ঠানে জেপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় মুসুল্লীগণ শরিক হন।
