ভান্ডারিয়ায় নকল স্যাম্পু বিক্রয়কারীদের জরিমানা
পিরোজপুরের ভান্ডারিয়ায় নকল স্যাম্পু বিক্রয়ের অপরাধে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ ভান্ডারিয়া পৌর শহরের বটতলা নামক স্থানে নকল স্যাম্পু বিক্রয়ের গোপন সংবাদে অভিযান পরিচালনা করেন। এসময় নারায়নগঞ্জের ফতুল্লা এলাকার জামাল হোসেন (৪৫) এবং একই এলাকার সেলিম হোসেন (৩২) নামের দুই ব্যক্তিকে বটতলা এলাকার ব্যবসায়ীদের কাছে স্বল্পমূল্যে নকল স্যাম্পু বিক্রয়কালে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪১ ধারায় তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসনের মতবিনিময় সভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছা পৌরসভার ৫৯ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ৭৬২ টাকা বাজেট ঘোষণা »
