পাইকগাছা পৌরসভার ৫৯ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার ৭৬২ টাকা বাজেট ঘোষণা
পাইকগাছা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌরসভার মেয়রের কার্যালয়ে মেয়র সেলিম জাহাঙ্গীর বাজেট পেশ করেন। বাজেটে ৫৯ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার টাকা আয় এবং ৫৯ কোটি, ৫৯ লাখ, ৭৭ হাজার টাকা ব্যয় ও ৩০ লাখ, ১৫ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেট সভায় সভাপতিত্ব করেন মেয়র সেলিম জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাউন্সিলর তৈয়েবুর রহমান, আব্দুল গফ্ফার মোড়ল, প্যানেল মেয়র-৩ কবিতা রাণী দাস, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, ইঞ্জিনিয়ার নুর মোহাম্মদ প্রমুখ।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় নকল স্যাম্পু বিক্রয়কারীদের জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন »
