প্রধান সূচি

পিরোজপুরে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত

‘মানবিক হও’ এই স্লোগান নিয়ে পিরোজপুরে ১৯৪তম বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ  উপলক্ষে পিরোজপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় শহরের টাউন ক্লাব রোড থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেড ক্রিসেন্ট ইউনিটে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জেলা ইউনিটে কার্যালয়ে যুব প্রধান শুভদীপ সিকদার শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সবায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের আজীবন সদস্য নুরদীদা খালেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইকবাল মাসুদ, আজীবন সদস্য নুরুল হুদা আলম। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আমিরুল ইসলাম।

সভায় রেড ক্রিসেন্ট এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টসহ সকল মানবিক মানুষদের জন্য দোয়া করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial