প্রধান সূচি

জনসম্পৃক্ততাহীন ও নেতৃত্বহীন বিএনপি বিদেশি প্রভুর দিকে তাকিয়ে আছে : আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি জনসম্পৃক্ততাহীন ও নেতৃত্বহীন হয়ে এখন বিদেশি প্রভুর দিকে তাকিয়ে আছে। জনগণ তাদের থেকে দূরে সরে গেছে। তাদের দলে কোনো নেতৃত্ব নেই। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডিত আসামি তারেক রহমান লন্ডনে বসে ভার্চুয়ালি সন্ত্রাসীদের নিয়ে কমিটি দেন। তারেক রহমান নিজে একজন সাজাপ্রাপ্ত আসামি। তাদের দলের চেয়ারপারসন একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তারা এখন বিদেশি প্রভুর হাত ধরে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে।
শনিবার সকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পিরোজপুর জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ. কে. এম. এ আউয়ালের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম. এ হাকিম হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিসুর রহমান, এবং মো. গোলাম রব্বানী চিনু
প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপি নেতা কে হবে, নির্বাচিত হলে তাদের প্রধানমন্ত্রী কে হবে এবং দেশ কে চালাবে, তা নিয়ে তাদের কোনো চিন্তা বা দিকনির্দেশনা নেই। আগামী নির্বাচনে তারা মনোনয়ন বাণিজ্য করবে না এ কথা তারাও বলতে পারছে না। তারা মনোনয়ন বাণিজ্য করে। বাংলাদেশের মানুষ তাদের সমর্থন দেবে না। তাদের কর্মকাণ্ডের কারণে দেশের জনগণ তাদের ওপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা প্রতিবার ভোটে অংশগ্রহণ করে পরে যখন বুঝতে পারে হেরে যাবে এবং জনগণ তাদের চায় না, তখন তারা ভোটের আগের দিন তা প্রত্যাহার করে নেয় অথবা ভোটের দিন তা বর্জন করে।
তিনি বলেন, বিএনপি নির্বাচন কমিশন মানে না। তারা সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে চায়, তারা নির্বাচনকালীন অনির্বাচিত সরকার চায়। বাংলাদেশে সাংবিধানিকভাবে নির্বাচিত সরকার রয়েছে। আর উনাদের আস্থা অনির্বাচিত সরকারে। তাদের মাথাব্যথা যেন-তেন ভাবে ক্ষমতায় যাওয়ার জন্য।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝির অবস্ন ঘটিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে। কেননা আওয়ামী লীগ শক্তিশালী হলে, জাতির পিতা বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা শক্তিশালী হবে। আর শেখ হাসিনা শক্তিশালী হলে বাংলাদেশ শক্তিশালী হবে, বাংলাদেশের মানুষ শক্তিশালী হবে। তখন আর্ন্তজাতিক কোন অপশক্তি বাংলাদেশের ক্ষতি করতে পারবে না।
সভার শুরুতে জেলা আওয়ামী লীগের প্রায়ত নেতাদের স্মরণ করে শোক প্রস্তাব করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট কানাই লাল বিশ্বাস।
এর আগে বর্ধিত সভা সফল করার লক্ষ্যে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শহরের শিল্পকলা একাডেমি মিলানায়তনে এসে হাজির হন এবং উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে বর্ধিত সভা শুরু হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial