প্রধান সূচি

পিরোজপুরে সড়ক যোগাযোগ অবকাঠামো : সমস্যা ও করণীয় বিষয়ে সুজনের মতবিনিময় সভা

পিরোজপুর জেলার সড়ক যোগাযোগ অবকাঠামো : সমস্যা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তার সুজন-সুশাসনের জন্য নাগরিক বৃহস্পতিবার এ মতবিনিময় সভার আয়োজন করে।

সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সাইদুর রহমান এর সভাপতিত্বে এবং সুজন জেলা সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম এর সঞ্চলনায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভয় সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জেলা পরিষদের প্রকৌশলী, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক, নারী নেত্রী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সমকাল ও চ্যানেল আই পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু।

সভায় পিরোজপুর জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নমূলক কার্যক্রমসহ যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আব্দুর সাত্তার, পিরোজপুর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সেলিম চৌধুরী, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ইখতিয়ার উদ্দিন।

আলোচনা অংশ নেন, জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান কাজী রুহিয়া বেগম হাসি, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাইদুল্লাহ লিটন, পিরোজপুর মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীব প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial