প্রধান সূচি

Thursday, December 23rd, 2021

 

পিরোজপুরে সড়ক যোগাযোগ অবকাঠামো : সমস্যা ও করণীয় বিষয়ে সুজনের মতবিনিময় সভা

পিরোজপুর জেলার সড়ক যোগাযোগ অবকাঠামো : সমস্যা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট ও দি এশিয়া ফাউন্ডেশনের সহায়তার সুজন-সুশাসনের জন্য নাগরিক বৃহস্পতিবার এ মতবিনিময় সভার আয়োজন করে। সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. সাইদুর রহমান এর সভাপতিত্বে এবং সুজন জেলা সভাপতি মো. মুনিরুজ্জামান নাসিম এর সঞ্চলনায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভয় সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জেলা পরিষদের প্রকৌশলী, পৌরসভার কাউন্সিলর, সাংবাদিক, নারী নেত্রী, এনজিও প্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক সমকাল ও চ্যানেল আই পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু।বিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অভিজ্ঞতা বিনিময় সভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণ এবং সেবার মান উন্নয়ন  বিষয়ক অভিজ্ঞতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অপরাজিতা নারী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করেন। উপজেলা নারী ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহম্মেদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মাকসুদা আক্তার বেবী, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল মোটর সাইকেল চালকের

পিরোজপুরের ভান্ডারিয়া-মঠবাড়ীয়া সড়কের মার্দাসি বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হেলাল হাওলাদার (২৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সে উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া  গ্রামের মো. শামসুল হক হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল হালাওলাদার বৃহস্পতিবার সকালে তার ব্যক্তিগত মোটর সাইকেল নিয়ে ইকড়ি থেকে ভান্ডারিয়া যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপারোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনা স্থলেই মারা যায় হেলাল। ভান্ডারিয়া থানা পুলিশরে উপ-পরিদর্শক (এস.আই)বিস্তারিত পড়ুন


কাউখালীতে আমন ধান সংগ্রহ শুরু

পিরোজপুরের কাউখালী উপজেলায় আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার   কাউখালী সরকারি খাদ্য গুদাম কার্যালয়ের সামনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা । এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজীম শরীফ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেহেদী হাসান জানান, এ বছর উপজেলার ১৩৩ মেট্টিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকের কাছ থেকে ১ হাজার ৮০ টাকা মণ দরে ধান সংগ্রহ করা হচ্ছে।


মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতার কবজি কর্তন॥ গ্রেপ্তার-১

পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী যুবলীগ নেতা মিজানুর রহমান বিপ্লব (৪০) এর হাতের কবজি কর্তনের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার আলগী বাজার সংলগ্ন মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এসময় আরও ২জন আহত এবং ৩টি মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ গুরুতর জখম বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বুধবার রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ফরিদ নামের একজনকে রাতেই থানা পুলিশ আটক করেছে। আহত বিপ্লব বেপারী সাফা গ্রামের নূর উদ্দিন বেপারীর ছেলে। তিনি ধানীসাফা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। বিপ্লবেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial