ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল মোটর সাইকেল চালকের
পিরোজপুরের ভান্ডারিয়া-মঠবাড়ীয়া সড়কের মার্দাসি বাজার সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হেলাল হাওলাদার (২৫) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। সে উপজেলার ৪নং ইকড়ি ইউনিয়নের পশ্চিম পশারীবুনিয়া গ্রামের মো. শামসুল হক হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল হালাওলাদার বৃহস্পতিবার সকালে তার ব্যক্তিগত মোটর সাইকেল নিয়ে ইকড়ি থেকে ভান্ডারিয়া যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে বেপারোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্রকে সাইড দিতে গিয়ে সে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনা স্থলেই মারা যায় হেলাল।
ভান্ডারিয়া থানা পুলিশরে উপ-পরিদর্শক (এস.আই) বজলুর রহমান জানান, নিহত হেলালের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Please follow and like us:
« কাউখালীতে আমন ধান সংগ্রহ শুরু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অভিজ্ঞতা বিনিময় সভা »
