প্রধান সূচি

মঠবাড়িয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অভিজ্ঞতা বিনিময় সভা

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণ এবং সেবার মান উন্নয়ন  বিষয়ক অভিজ্ঞতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অপরাজিতা নারী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করেন।

উপজেলা নারী ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহম্মেদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মাকসুদা আক্তার বেবী, সাংবাদিক আবদুস সালাম আজাদী, জুলফিকার আমীন সোহেল, ইসরাত জাহান মমতাজ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহসিন হোসেন, রূপান্তর পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার সাহিদা বানু সনিয়া, মঠবাড়িয়া কর্মকর্তা কোহিনুর বেগম, উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক রুবী সুলতানা, অপরাজিত নেত্রী শামীমা সুলতানা রোজি, জোহরা বেগম, সাহিদা বেগম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial