কাউখালীতে আমন ধান সংগ্রহ শুরু
পিরোজপুরের কাউখালী উপজেলায় আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। বৃহস্পতিবার কাউখালী সরকারি খাদ্য গুদাম কার্যালয়ের সামনে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজীম শরীফ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মেহেদী হাসান জানান, এ বছর উপজেলার ১৩৩ মেট্টিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকের কাছ থেকে ১ হাজার ৮০ টাকা মণ দরে ধান সংগ্রহ করা হচ্ছে।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় যুবলীগ নেতার কবজি কর্তন॥ গ্রেপ্তার-১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় সড়কে প্রাণ গেল মোটর সাইকেল চালকের »
