প্রধান সূচি

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাইকগাছায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এসব কর্মসূচি পালিত হয়।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির বধ্যভুমি মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি কমপ্লেক্সে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মুক্তিযোদ্ধাবৃন্দ, মেয়র, কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা-কর্মীরাসহ বিভিন্ন শেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ শাহাদত হোসোন বাচ্চু, মুক্তিযোদ্ধা জামির হোসেন, সরকারী কর্মকর্তা মো. হাফিজুর রহমান খান, সরদার আলী আহসান, বিদ্যুৎ রঞ্জন সাহা।

এদিকে, দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সহ-সভাপতি সমীরন সাধু, মুক্তিযোদ্ধা আ. রাজ্জাক মলঙ্গী, বিজন বিহারী সরকার, সাবেক চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস, জিএম ইকরামুল ইসলাম, রেজাউল হক, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম, বিভুতী ভুষন সানা, হেমেশ মন্ডল, এম. আজিজুল ইসলাম, নিরঞ্জন সরদার, সাবেক যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে এস এম শামসুর রহমান, গৌরাঙ্গ মন্ডল, প্রনব কান্তি মন্ডল, পরেশ মন্ডল, জগদীশ রায়সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ১০টায় বিএনপি’র প্রধান কার্যালয়ে পৌর বিএনপির আহবায়ক এডভোকেট জি. এম. আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক ডা. মো. আব্দুল মজিদ, যুগ্ম আহবায়ক মোড়ল শাহাদাত হোসেন ডাবলু, সাবেক চেয়ারম্যান এস.এম. এনামুল হক, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস.এম. ইনদাদুল হক, তুষার কান্তি মন্ডল, কামাল আহমেদ সেলিম নেওয়াজ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial