পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পিরোজপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুরের প্রথম শহীদ মিনারে পিরোজপুর প্রেসক্লাব, জেলা উদীচীসহ বিভিন্ন সংগঠন পুস্পমাল্য অর্পণ করে।
দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান।
বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু , এম এ রব্বানী ফিরোজ, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ত সিকদার চান, সাংবাদিক শিরিনা আফরোজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সিকদার চান প্রমুখ।
