প্রধান সূচি

Tuesday, December 14th, 2021

 

পিরোজপুরের বেকুটিয়ায় কঁচা নদীতে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ শেষ পর্যায়ে

পদ্মা সেতু’র পাশাপাশি দক্ষিণাঞ্চলবাসীর আরেকটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে পিরোজপুরের কঁচা নদীতে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ সম্পন্নের মধ্য দিয়ে। ২০২২ সালের জুনে দক্ষিণাঞ্চলের এ গুরুত্বপূর্ণ সেতুটির নির্মাণ শেষ করে আগষ্ট মাস নাগাদ তা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার আশা করছেন নির্মাতারা। বরিশাল-পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর উপর এ সেতুর নির্মানের ফলে বরিশাল বিভাগীয় সদরের সাথে খুলনা বিভাগীয় শহরের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনসহ পায়রা সমুদ্র বন্দর, মংলা সমুদ্র বন্দর, বেনাপোল ও বাংলাবন্দ স্থল বন্দরকে সেতুটি সরাসরি সড়ক সংযুক্ত করবে। পাশাপাশি পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জন্য এ সেতুটিবিস্তারিত পড়ুন


প্রকল্পের মাধ্যম উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

উন্নয়ন প্রকল্পের মাধ্যম উদ্ভাবিত প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। একইসাথে গবেষণা প্রকল্পের ফলাফল প্রকাশের ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ উপখাতে প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পসমূহের নভেম্বর, ২০২১ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় এসব নির্দেশ দেন মন্ত্রী। সভায় প্রকল্প পরিচালকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ঠুনকো অজুহাতে প্রকল্পের কাজ মন্থর করা বা প্রকল্পেরবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে গলায় ফাঁস পড়ে শিশুর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় খেলার ছলে গলায় ফাঁস লেগে সেলিনা আক্তার বৃষ্টি নামে ৭ বছরের একটি কণ্যা শিশু মারা গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৩নং ওয়ার্ডে জগন্নাথকাঠি গ্রাম এ ঘটনা ঘটে। বৃৃৃষ্টি ওই গ্রামের সেলিম হোসেনের একমাত্র মেয়ে। সে ওই গ্রামের ২৩নং পূর্ব জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। শিশুটির মা জেসমিন বেগম এ খবর নিশ্চিত করেছেন। শিশুটির মা জেসমিন বেগম বলেন, মঙ্গলবার দুপুরে তার মেয়েকে গোসল করিয়ে বাসায় রেখে নিজে পুকুরে গোসলে যান। তখন মেয়ে ঘরে বসে খেলা করছিল। পরে তিনি গোসল সেড়ে বাসায় এসে বৃষ্টিকে দুপুরেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পিরোজপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুরের প্রথম শহীদ মিনারে পিরোজপুর প্রেসক্লাব, জেলা উদীচীসহ বিভিন্ন সংগঠন পুস্পমাল্য অর্পণ করে। দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান। বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু , এমবিস্তারিত পড়ুন


পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাইকগাছায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এসব কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনির বধ্যভুমি মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি কমপ্লেক্সে পুষ্পমাল্য অর্পন করেন। এসময় উপজেলা চেয়ারম্যান, ইউএনও, মুক্তিযোদ্ধাবৃন্দ, মেয়র, কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতা-কর্মীরাসহ বিভিন্ন শেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবালবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকালে বাগেরহাট শহরের ডাকবাংলো ঘাটের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্থরের মানুষ। প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, বাগেরহাট ফাউন্ডেশন ও প্রেসক্লাব। ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের গার্ড অব অনার ও শহীদদের আত্নার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এর আগে সকাল সাড়ে সাতটায় শহরের রেলরোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমানেরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা

পিরোজপুরের নাজিরপুরে ৭ম শ্রেণির এক মাদরাসা ছাত্রী (১৬)কে ধর্ষনের ঘটনা ঘটেছে। ওই ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মঙ্গলবার ছাত্রীর পিতা বাদী হয়ে নাজিরপুর থানায়  একটি মামলা দায়ের করেছেন। নির্যাতনের শিকার মেয়েটি উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের একটি মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী। ধর্ষনের সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বেলায়েত হোসেনের ছেলে  মো. রেজাউল মল্লিক (২৩) ও তার সহযোগী একই এলাকার রফিক শেখের ছেলে সেরাজুল শেখ (২২) নামে দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ৯ ডিসেম্বর উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের দেউলবাড়ি গ্রামের ওই মাদরাসা ছাত্রী তার এক সহপাঠীকে নিয়ে তাদেরবিস্তারিত পড়ুন


চিতলমারীতে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাগেরহাটের চিতলমারীতে পিয়াংকা মল্লিক পিংকির ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণ সভা ও  দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পিয়াংকা মল্লিক পিংকি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেবনারয়ন মল্লিক রাজের পৃষ্ঠপোষকতায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এলাকার শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠিত স্মরণ সভায় ফাউন্ডেশনের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য কমলেশ মন্ডল, বিশ্বদেব বিশ্বাস।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক অজিত কুমার মন্ডল, কোষাধ্যক্ষ তুষার কান্তি বৈরাগীসহ এলাকারবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রশিক্ষক কর্মকর্তাদের জন্য পরিচায়ক কোর্স শীর্ষক অবহিতকরণ সভা

ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পিরোজপুরে প্রশিক্ষক কর্মকর্তাদের জন্য পরিচায়ক কোর্স শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ধর্মীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধি প্রকল্প (২য় পর্যায়) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বরগুনা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসনের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রনালয় হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সন্তানের গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ

বাগেরহাটের সদরের বাদেকাড়াপাড়া গ্রামে চুরি করতে এসে ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরি ধরে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাত আড়াইটার দিকে ওই গৃহবধূকে ধর্ষণের পর লুটে নেয়া হয়েছে নগদ টাকাসহ স্বর্ণালংকার। এ ঘটনায় জড়িত সন্দেহে সজল মল্লিক (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ওই গৃহবধুকে ডাক্তরী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। গৃহবধুর স্বামী বলেন, আমি একটি ব্যাংকে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করি। ঘটনার দিন রাতে আমার নাইট ডিউটি ছিলো। এই সুযোগে আমার বাড়ীতে এমন একটা ঘটনা ঘটে গেলো। আমার ৩ বছরের শিশু সন্তানের গলায় ছুরিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial