প্রধান সূচি

পাইকগাছায় পদবঞ্চিতদের মারপিটে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত

পাইকগাছায় ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাতে আসার সময় ছাত্রলীগের পদবঞ্চিতরা পথে পথে বাঁধা সৃষ্টি ও মারপিট করে ৪ ছাত্রলীগ নেতাকে আহত করেছে। ভাংচুর করেছে ৪টি মোটর সাইকেল।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটেছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাত্রলীগের নতুন কমিটির উপজেলা যুগ্ন সম্পাদক আবু নাইম বলেন, আমরা ২০/৩০ জন চাঁদখালী ইউনিয়ন থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোর জন্য মোটর সাইকেল যোগে কপিলমুনির কাশিমনগর যাওয়ার পথে পৌর সদরের জিরো পয়েন্ট পৌঁছালে পদবঞ্চিতরা আমাদের যেতে বাঁধা সৃষ্টি করে। একপর্যায়ে আমাদেরকে অতর্কিতভাবে পিটাতে থাকে। অন্যরা পালিয়ে গেলেও আমিসহ ছাত্রলীগ কর্মী শাহীন, পারভেজ, জয়, সানিকে পিটিয়ে আহত করে। জয়, সানি, ও পারভেজ প্রাথমিক চিকিৎসা নিলেও শাহীনে অবস্থা আশংকাজনক। এসময় ৪টি মোটর সাইকেল ভাংচুর করে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী, সম্পদক ফাইমিন সরদার ও পৌর ছাত্রলীগের সভাপতি আবির আক্তার সাধারণ সম্পদক আরিফ আহম্মেদ জয় অভিষেক অনুষ্ঠানে যোগদানের জন্য খুলনা থেকে পাইকগাছা সিমান্তে আসলে হাজারো নেতা কর্মীরা তাকে অভিনন্দন জানায়। তারা নেতা কর্মীদের সাথে পৌর সদরে দলীয় কার্যালয় আসার সময় পুলিশ প্রহরায় দলীয় কার্যালয় আসে। এসময় পদবঞ্চিতরা মিছিল সহকারে দলীয় কার্যলয় আসার চেষ্টা করলে পুলিশের বাঁধায় তারা এগোতে পারেনি।
দলীয় কার্যলয় নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি সমিরণ কুমার সাধু ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু বলেন, দলীয় শৃংখলা ভঙ্গ করে যারা নেতা কর্মীদের মারপিট করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (ওসি ভারপ্রাপ্ত) অভিজিত জানান, ছাত্রলীগের পদবঞ্চিতরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে আসছিলো। আইন শৃংখলা ভঙ্গের আশংকায় সেটি বন্ধ করে দিয়েছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial