প্রধান সূচি

Saturday, December 11th, 2021

 

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় পিরোজপুরে স্বেচ্ছাসেবক লীগ বিক্ষোভ মিছিল ॥ বিএনপি নেতা আলালের কুশপুত্তলিকা দাহ

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। গতকাল শনিবার বিকেলে শহরের স্বাধীনতা মঞ্চ থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউনক্লাব সড়কে সমাবেশে মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক আজমল হুদা নিঝুম, শুভদ্বীপ সিকদার শুভ, দপ্তর সম্পাদক শাকিল সরোয়ার অপু, প্রচার সম্পাদক শওকত হোসেন, সমাজকল্যাণ বিষয়কবিস্তারিত পড়ুন


ভাণ্ডারিয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে প্রস্তুুতি সভা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী যথাযথ মর্যাদায় এবং ব্যাপক উৎসাহ উদ্দিপণার মধ্য দিয়ে পালন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে এ প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ। বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুরবিস্তারিত পড়ুন


শরণখোলায় ইয়াবাসহ আটক ৫

বাগেরহাটের শরণখোলায় ৯৫০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। শরণখোলা থানা সূত্রে জানা গেছে, উপজেলার মঠেরপাড় এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় একই এলাকার তফসের হাওলাদার (৬০), তার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সগির ওরফে সাল্লু হাওলাদার (৩২), ভারানীরপাড় এলাকার বাসিন্দা মো. নাসির হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৮), মোড়েলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. আউয়াল শেখের ছেলে মো. রেজা শেখ (৩০), ঢাকাবিস্তারিত পড়ুন


কাউখালীতে শীতার্তদের মাঝে ভাইস চেয়ারম্যানের কম্বল বিতরণ

অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে কাউখালী উপজেলা কৃষি ব্যাংক চত্বরে দুঃস্থ, প্রতিবন্ধি ও অসহায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কম্বল বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মৃদুল আহমেদ সুমন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবিএম শাহজাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক রেবেকা শাহজাদী চৈতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন।


পাইকগাছায় পদবঞ্চিতদের মারপিটে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত

পাইকগাছায় ছাত্রলীগের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাতে আসার সময় ছাত্রলীগের পদবঞ্চিতরা পথে পথে বাঁধা সৃষ্টি ও মারপিট করে ৪ ছাত্রলীগ নেতাকে আহত করেছে। ভাংচুর করেছে ৪টি মোটর সাইকেল। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটেছে। আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগের নতুন কমিটির উপজেলা যুগ্ন সম্পাদক আবু নাইম বলেন, আমরা ২০/৩০ জন চাঁদখালী ইউনিয়ন থেকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানানোর জন্য মোটর সাইকেল যোগে কপিলমুনির কাশিমনগর যাওয়ার পথে পৌর সদরের জিরো পয়েন্ট পৌঁছালে পদবঞ্চিতরা আমাদের যেতে বাঁধা সৃষ্টি করে। একপর্যায়ে আমাদেরকে অতর্কিতভাবে পিটাতে থাকে। অন্যরা পালিয়ে গেলেওবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ইজিবাইকের চাপায় পৃষ্ট হয়ে মাইসা (৯) নামে এক শিশু শিক্ষার্থী মারা গেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্বরূপকাঠি-আটঘর কুড়িয়ানা সড়কে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইসা আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করতো। মাইসার পিতা মিজান ফকির বলেন, মাইসা সকালে স্কুলে যাওয়ার জন্য বই খাতা নিয়ে বের হয়। কিছুক্ষণ পরে জানতে পারি, মাইসা ইজিবাইকের নিচে চাপা পড়েছে। তড়িগড়ি করে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইসার পিতা গাড়ী চালকের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছে। মাইসাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial