প্রধান সূচি

স্বরূপকাঠীতে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ইজিবাইকের চাপায় পৃষ্ট হয়ে মাইসা (৯) নামে এক শিশু শিক্ষার্থী মারা গেছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্বরূপকাঠি-আটঘর কুড়িয়ানা সড়কে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইসা আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়াশুনা করতো।
মাইসার পিতা মিজান ফকির বলেন, মাইসা সকালে স্কুলে যাওয়ার জন্য বই খাতা নিয়ে বের হয়। কিছুক্ষণ পরে জানতে পারি, মাইসা ইজিবাইকের নিচে চাপা পড়েছে। তড়িগড়ি করে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মাইসার পিতা গাড়ী চালকের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছে। মাইসা স্বরূপকাঠি পৌরসভার ৫নং ওয়ার্ডের ফকির বাড়ীর মিজান ফকিরের মেয়ে। মিজান পেশায় নার্সারির দিন মজুর। এ ঘটনায় নিহত মেয়ে শিশুটির পরিবার থানায় অভিযোগ দিতে প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, ঘটনার সাথে সাথে সড়ক অবরোধ করে সড়ক আটকে রাখে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে শিশুটি বিদ্যালয়ের সামনে সড়কে বের হয়। এমন সময় বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা ইজিবাইক মাইসাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনা্ াপরে মাইসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মাইসা নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধের খবর পেয়ে স্বরূপকাঠি পৌরসভার মেয়র ও পুলিশ এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নেছারাবাদ থানার উপ-পরির্দশক মো. তাজেল বলেন, আমি নিহত মাইসার বাড়ীতে আছি। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial