প্রধান সূচি

শরণখোলায় ইয়াবাসহ আটক ৫

বাগেরহাটের শরণখোলায় ৯৫০ পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মঠেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
শরণখোলা থানা সূত্রে জানা গেছে, উপজেলার মঠেরপাড় এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এসময় একই এলাকার তফসের হাওলাদার (৬০), তার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সগির ওরফে সাল্লু হাওলাদার (৩২), ভারানীরপাড় এলাকার বাসিন্দা মো. নাসির হাওলাদারের ছেলে নাইম হাওলাদার (১৮), মোড়েলগঞ্জ উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. আউয়াল শেখের ছেলে মো. রেজা শেখ (৩০), ঢাকা সবুজবাগ থানার মায়াকানন এলাকার শাহীন আহমেদের ছেলে ইয়াসিন রাব্বি (১৫)কে আটক করে শরণখোলা থানা পুলিশ। তাদের দেহ তল্লাশী চালিয়ে ৯৫০ পিস ইয়াবা, নগদ ৬ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপক ডিজিটাল মিটার একটি, ২টি মোটর সাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করে।
শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে শরণখোলা থানায় একটি মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial