প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অবিষ্মরনীয় উন্নয়ন হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম বলেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে অবিষ্মরনীয় উন্নয়ন হচ্ছে। বিশ^নেতৃবৃন্দের কাতারে ঠাঁই করে নেয়া আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের অকল্পনীয় অগ্রযাত্রা দেখে সারা বিশ^ হতবাক হয়ে গিয়েছে। বাংলাদেশ বিশে^ এখন একটি অনুকরণীয় দেশে পরিণত হয়েছে। করোনা মোকাবেলা করে দেশের অগ্রযাত্রাকে অব্যহত রেখে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, রেমিটেন্স বৃদ্ধি করাসহ তার সব কিছুই অকল্পনীয় অনুস্মরণীয়।
বুধবার দুপুরে পিরোজপুর মুক্ত দিবসের আলোচনা সভায় ভার্চুয়্যালী সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, মুক্তিযোদ্ধা সংসদ পিরোজপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা সভাপতি রেজাউল করিম সিকদার মন্টু, জেরা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর নির্দেশে গঠিত মহাকুমা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের মধ্যে ৫ জনকে ও সাবসেক্টর কমান্ডার জিয়াউদ্দিন আহাম্মেদ এর পরিবারকে মরনোত্তর ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন মহাকুমা সংগ্রাম পরিষদের আহ্বায়ক তদানিন্তন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এনায়েত করিম খান, পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ডা. আব্দুল হাই ও ডা. ক্ষিতিশ চন্দ্র মন্ডল, মহাকুমা স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান বদিউল আলম চৌধুরী, শ্রমিক নেতা আজিজুর রহমান সিকদার ও সাবসেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন আহমেদ।

এর আগে সকাল সাড়ে ৯টায় শহরের ভাগিরথী চত্তরের শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে এক আনন্দ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
