প্রধান সূচি

মঠবাড়িয়ার বড় মাছুয়ায় মেম্বর প্রার্থীকে মারধর

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী জীবন কৃষ্ণ রায় নামে এক মেম্বর প্রার্থীর উপর হামলা করে তাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারী মিঠুন রায়ের হাত থেকে স্বামীকে বাঁচাতে এলে স্ত্রী ভক্তি রানীকেও মারধর করা হয়েছে।
হামলার শিকার মেম্বর প্রার্থীর স্ত্রী ভক্তি রানী জানান, তার মেয়ে খুলনায় পড়াশুনা করেন। বুধবার সকালে তিনি এবং তার স্বামী মেয়ের সাথে দেখা করার জন্য খুলনায় রওয়ানা দেন। বড়মাছুয়া ফেরী ঘাটে যাওয়ার পর পূর্ব বড়মাছুয়া (শাখারীকাঠী) গ্রামের চিত্ত রায়ের ছেলে মিঠুন রায় তার স্বামীর (জীবন কৃষ্ণ) উপর অতর্কিত হামলা চালায়। এসময় তিনি ডাক চিৎকার দিয়ে হামলাকারীর কবল থেকে স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে। এতে তিনি কানে গুরুত্মর আঘাত পান।
মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial