Wednesday, December 8th, 2021
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অবিষ্মরনীয় উন্নয়ন হচ্ছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম বলেই আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে অবিষ্মরনীয় উন্নয়ন হচ্ছে। বিশ^নেতৃবৃন্দের কাতারে ঠাঁই করে নেয়া আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশের অকল্পনীয় অগ্রযাত্রা দেখে সারা বিশ^ হতবাক হয়ে গিয়েছে। বাংলাদেশ বিশে^ এখন একটি অনুকরণীয় দেশে পরিণত হয়েছে। করোনা মোকাবেলা করে দেশের অগ্রযাত্রাকে অব্যহত রেখে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, রেমিটেন্স বৃদ্ধি করাসহ তার সব কিছুই অকল্পনীয় অনুস্মরণীয়। বুধবার দুপুরে পিরোজপুর মুক্ত দিবসের আলোচনা সভায় ভার্চুয়্যালী সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো.বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ার বড় মাছুয়ায় মেম্বর প্রার্থীকে মারধর
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ম ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারী জীবন কৃষ্ণ রায় নামে এক মেম্বর প্রার্থীর উপর হামলা করে তাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলাকারী মিঠুন রায়ের হাত থেকে স্বামীকে বাঁচাতে এলে স্ত্রী ভক্তি রানীকেও মারধর করা হয়েছে। হামলার শিকার মেম্বর প্রার্থীর স্ত্রী ভক্তি রানী জানান, তার মেয়ে খুলনায় পড়াশুনা করেন। বুধবার সকালে তিনি এবং তার স্বামী মেয়ের সাথে দেখা করার জন্য খুলনায় রওয়ানা দেন। বড়মাছুয়া ফেরী ঘাটে যাওয়ার পর পূর্ব বড়মাছুয়া (শাখারীকাঠী) গ্রামের চিত্ত রায়ের ছেলে মিঠুন রায় তার স্বামীর (জীবন কৃষ্ণ) উপর অতর্কিত হামলা চালায়। এসময় তিনি ডাকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে ইউপি সদস্যকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ
পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন শেখকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। বুধবার দুপুর ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুহুল আমিন শেখ (৪৫) পিরোজপুর সদর উপজেলার শিকদারমল্লিক ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য রুহুল আমিন শেখ জানান, গত ১১ নভেম্বর শিকদারমল্লিক ইউনিয়নে নির্বাচনে তিনি ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হন। এ নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ করেছেন। এ কারণে ক্ষিপ্তবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেসব্রিফিং
পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় পিরোজপুর সিভিল সার্জন এর কার্যালয়ে প্রেসব্রিফিং করেছেন সিভিল সার্জন ড. মো. হাসনাত ইউসুফ জাকী। প্রেসব্রিফিং এ জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পিরোজপুর জেলার ৫১টি ইউনিয়নের ১৬২টি ওয়ার্ডের ১ হাজার ৩১২টি কেন্দ্রে ১ লাখ ২৩ হাজার ১৪৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে। এসময় মেডিকেল অফিসার ডা. শাকিল সরোয়ার ও পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
