পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেসব্রিফিং
পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় পিরোজপুর সিভিল সার্জন এর কার্যালয়ে প্রেসব্রিফিং করেছেন সিভিল সার্জন ড. মো. হাসনাত ইউসুফ জাকী।
প্রেসব্রিফিং এ জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পিরোজপুর জেলার ৫১টি ইউনিয়নের ১৬২টি ওয়ার্ডের ১ হাজার ৩১২টি কেন্দ্রে ১ লাখ ২৩ হাজার ১৪৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খায়ানো হবে।
এসময় মেডিকেল অফিসার ডা. শাকিল সরোয়ার ও পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« বৃষ্টিতে ফসলের ক্ষতির আশঙ্কা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ইউপি সদস্যকে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ »
