প্রধান সূচি

কাউখালীতে দুর্নীতি বিরোধী দিবস পালন

‘আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন’ শ্লোগানে পিরোজপুরের কাউখালীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের নানা কর্মসূচি পালিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু। বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম রাজিব, উপজেলা  দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ খসরু।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial