Thursday, December 9th, 2021
সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ-ভারত সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের সুযোগ রয়েছে : শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশের সকল ধর্ম-বর্ণের মানুষ যেমন একত্রে কাজ করতে হবে, তেমনি দুই বন্ধু রাষ্ট্র বাংলাদেশ ও ভারতের সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের সুযোগ রয়েছে। আঞ্চলিক সম্প্রীতি প্রতিষ্ঠায় বাংলাদেশ-ভারত যৌথভাবে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দেবে, এমনকি বিশ্বে নেতৃত্ব দেবে। বাংলাদেশ-ভারতের যৌথ নেতৃত্বে বিশ্ব অপার বিস্ময়ে দেখবে এ অঞ্চলের মানুষ ঐতিহ্য ও গৌরবকে কীভাবে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজিত ‘মৈত্রীর বন্ধনে সুবর্ণ সম্প্রীতি’ শীর্ষক অনুষ্ঠানে মূখ্য আলোচকের বক্তব্যে মন্ত্রী এসববিস্তারিত পড়ুন
পিরোজপুরে ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পিরোজপুরে উদযাপিত হয়েছে বেগম রোকেয়া দিবস ও জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খায়রুল হাসান। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার পিরোজপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সকালে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন ও গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধন করে। মানববন্ধনে সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে এক হয়ে দুর্নীতিকে ‘না’ বলতে আহবান জানান। পিরোজপুর স্বাধীনতা মঞ্চ প্রাঙ্গণে সমস্বরে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন ও দুদক পতাকা উত্তোলন করেন দুপ্রক জেলা কমিটিরবিস্তারিত পড়ুন
কাউখালীতে দুর্নীতি বিরোধী দিবস পালন
‘আপনার অধিকার, আপনার দায়িত্ব : দুর্নীতিকে না বলুন’ শ্লোগানে পিরোজপুরের কাউখালীতে দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের নানা কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু। বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম রাজিব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনন্দা সমাদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানবিস্তারিত পড়ুন
