প্রধান সূচি

পিরোজপুরে ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পিরোজপুরে উদযাপিত হয়েছে বেগম রোকেয়া দিবস ও জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।

বৃহস্পতিবার পিরোজপুর জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থান্দার খায়রুল হাসান।

অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়। জয়িতারা হচ্ছেন- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য শিরিনা আফরোজ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ড. মল্লিকা সাহা, সফল জননী নারী মোসা. ফজিলা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী- হাফিজা সুলতানা এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোসা. নাজমুন্নাহার মুকুল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial