পাইকগাছায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন
পাইকগাছায় আমন মৌসুমে অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। চলতি অর্থ বছরে ৭৩ মেট্রিক টন চাল ও ৯৫২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু প্রধান অতিথি হিসেবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজিত কুমার মুখ্যার্জী, খাদ্য পরিদর্শক দেবপ্রসাদ দাশ, উপ-খাদ্য পরিদর্শক দেবলা শীল, খাদ্য গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ, ব্যবসায়ী ও মিলার সবুর গাজী, দিলীপ শীল, নারায়ন সিংহ, গোপাল সরদার, অনাথবন্ধু সরদার, বিশ্বনাথ দাশ, পবিত্র মন্ডল, আ. রাজ্জাক, প্রনব সরদার, বিকাশ মন্ডল প্রমুখ।
Please follow and like us:
« খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সুশীলনের ৩০ বছর পূতিতে আলোচনা সভা অনুষ্ঠিত »
