প্রধান সূচি

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি।

সোমবার সকাল ১১টায় বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদল সভাপতি মিজানুর রহমান শাহীন।  সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা প্রয়োজন। সরকার তার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। বক্তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial