Monday, November 22nd, 2021
যুবলীগ নেতা ফয়সাল মাহাবুব শুভ’র হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাহবুব শুভ’র হত্যাকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বহিস্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মাতুব্বরসহ সকল আসামীদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে পিরোজপুর যুবলীগ। সোমবার পিরোজপুর জেলা শহরের সদর রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌর যুবলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শংকরপাশা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীবিস্তারিত পড়ুন
সুশীলনের ৩০ বছর পূতিতে আলোচনা সভা অনুষ্ঠিত
বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলন এর ৩০ বছর পূতি উপলক্ষে সারাদেশের প্রায় ১৫০ জন জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে ভার্চুয়ালি এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামানের সঞ্চালনায় সোমবার এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুশীলনের সুশীলনের ৩০ বছর পূতি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির মধ্যে জাতীয় ও স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা কার্যক্রম অন্যতম। গত ২ নভেম্বর বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী সুশীলন এর ৩০ বছর পূতি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। ‘প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন
পাইকগাছায় আমন মৌসুমে অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। চলতি অর্থ বছরে ৭৩ মেট্রিক টন চাল ও ৯৫২ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রেখে সোমবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু প্রধান অতিথি হিসেবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুজিত কুমার মুখ্যার্জী, খাদ্য পরিদর্শক দেবপ্রসাদ দাশ, উপ-খাদ্য পরিদর্শক দেবলা শীল, খাদ্য গুদাম কর্মকর্তা শিবুপদ ঘোষ, ব্যবসায়ী ও মিলার সবুর গাজী, দিলীপ শীল, নারায়ন সিংহ, গোপাল সরদার, অনাথবন্ধু সরদার, বিশ্বনাথ দাশ, পবিত্র মন্ডল, আ. রাজ্জাক,বিস্তারিত পড়ুন
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি। সোমবার সকাল ১১টায় বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা যুবদল সভাপতি মিজানুর রহমান শাহীন। সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা প্রয়োজন। সরকার তার চিকিৎসা নিয়ে রাজনীতি করছে। বক্তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।
মঠবাড়িয়ায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মতবিনিময় সভা
পিরোজপুরের মঠবাড়িয়ায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার শহীদ মাখন লাল দাস মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করেন। উপজেলা নারী ফোরামের সহ-সভাপতি ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেযারম্যান রমা রানী মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জাতীয়পার্টি-জাপা (এরশাদ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, জাসদ সভাপতি রনজিৎ কুমার হাওলাদার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার হালদার খোকন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, রূপান্তর প্রকল্প পরিচালক প্রশান্ত ত্রিপুরা, অপরাজিতাবিস্তারিত পড়ুন
২৮ নভেম্বর পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। নির্বাচনে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ৩ জন ও ৯টি পদে ১৭ জনসহ মোট ২০জন প্রার্থী। সভাপতি পদে এডভোকেট অজিত কুমার মন্ডল, এডভোকেট প্রশান্ত কুমার মন্ডল, এড. এফ এম এ আব্দুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে এড. প্রশান্ত কুমার ঘোষ, এম এম ইদ্রিসুর রহমান, জি এম আমজাদ হোসেন ও জি এম আক্কাছ আলী। সাধারণ সম্পাদক পদে এড. অনাদি কৃষ্ণ মন্ডল ও এস এম মুজিবর রহমান। যুগ্ন সম্পাদক পদে এড. মো. আব্দুল মজিদ গাজী ও মো. সাইদুর রহমান মিঠু। ক্রীড়াবিস্তারিত পড়ুন
