২৮ নভেম্বর পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন। নির্বাচনে ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ৩ জন ও ৯টি পদে ১৭ জনসহ মোট ২০জন প্রার্থী। সভাপতি পদে এডভোকেট অজিত কুমার মন্ডল, এডভোকেট প্রশান্ত কুমার মন্ডল, এড. এফ এম এ আব্দুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সহ-সভাপতি পদে এড. প্রশান্ত কুমার ঘোষ, এম এম ইদ্রিসুর রহমান, জি এম আমজাদ হোসেন ও জি এম আক্কাছ আলী। সাধারণ সম্পাদক পদে এড. অনাদি কৃষ্ণ মন্ডল ও এস এম মুজিবর রহমান। যুগ্ন সম্পাদক পদে এড. মো. আব্দুল মজিদ গাজী ও মো. সাইদুর রহমান মিঠু। ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে এড. মো. আব্দুল মালেক ও বিজয় কৃষ্ণ মন্ডল। সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক পদে এড. মো বেলাল উদ্দীন ও সরদার সুবেহ সাদিক। সদস্য পদে এড. সমীর কুমার বিশ্বাস, সুকুমার চন্দ্র দেবনাথ, মো. নজির আহম্মেদ, রেহানা পারভীন ও একরামুল হক বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. মোহতাছিম বিল্লাহ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে প্রধান নির্বাচন কমিশনার এড. শফিকুল ইসলাম জানিয়েছেন।
তিনি জানান, ২৮ নভেম্বরের নির্বাচনে ৬৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সমিতির কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
