পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
পাইকগাছায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় থানার সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা পুলিশিং ফোরাম এর সভাপতি মো. দাউদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
বিশেষ অতিথি ছিলেন, এএসপি (ডি সার্কেল) সাইফুল ইসলাম, ওসি জিয়াউর রহমান, উপজেলা পুলিশিং ফোরামের সম্পাদক লস্কর ইউপি চেয়ারম্যান কে. এম. আরিফুজ্জামান তুহিন, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ানম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু।
বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আ. মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, রিপন মন্ডল, জি. এম. আব্দুস ছালাম কেরু, কাজল কান্তি বিশ্বাস, শাহাজাদা আবু ইলিয়াস শেখ জিয়াদুল ইসলাম জিয়া, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরন মন্ডল, পাইকগাছা প্রেসক্লাব সভাপতি এমএমএ আব্দুর রাজ্জাক।
