প্রধান সূচি

ভাণ্ডারিয়ায় মাটিকাটা বেকুতে চাপা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খালের পাইলিং সংস্কার কাজের মাটিকাটা বেকুতে চাপা পড়ে সাহাফ মিয়া (৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

শনিবার দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরে টিএন্ডটি খালপাড় সড়কে পাইলিংয়ের সংস্কার  কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নিজ ভাণ্ডারিয়া হাফিজিয়া ইসলামিয়া  কওমিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে শহরের টিএন্ডটি সড়কের বাসিন্দা এসিআই ঔষধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টিভ নুরে আলম সিদ্দিকী টিটু মিয়ার ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরে টিএন্ডটি খালপাড় সড়কে পাইলিংয়ের সংস্কার কাজের মাটিকাটা বেকু নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সাহাফকে চাপা দিলে গুরুতর আহত হয়। আহত মাদ্রাসার ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. রেজাউল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ভাণ্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবির দুর্ঘটনা নিশ্চিত করে জানান, বেকু চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial