Saturday, October 30th, 2021
কাউখালীতে সুপারির ফলন ভালো হলেও দাম কম
সুপারির জন্য বিখ্যাত উপকূলীয় পিরোজপুরের কাউখালী উপজেলা। এ উপজেলার লোকজনের সারা বছরের আয়ের বড় অংশ আসে সুপারি বিক্রি থেকে। প্রতিবছরই এখান থেকে প্রচুর পরিমাণে সুপারি সারাদেশে ছড়িয়ে যায়। কিন্তু এবার হাটবাজারে সুপারির ন্যায্য দাম না পেয়ে হতাশ উপজেলার হাজার হাজার সুপারি চাষি। গেল বছর ভরা মৌসুমে ভালো দাম পাওয়া গেলেও চলতি মৌসুমের শুরু থেকে স্থানীয় সুপারির বাগান মালিকেরা ন্যায্যমূল্য না পাওয়ায় দু:শ্চিন্তায় পড়েছেন। এ বছর অর্থকারী ফলন সুপারীর বাম্পার ফলনে বাগান মালিকদের মুখে হাসি ফুটে উঠলেও সেই হাসি মলিন হয়ে পড়েছে হাটবাজারে এসে। সপ্তাহে প্রতি সোম ও শুক্রবার সুপারির হাটবিস্তারিত পড়ুন
পুলিশকে হতে হবে দেশের নাগরিকদের প্রকৃত বন্ধু : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, পুলিশ বাহিনীতে পরিবর্তনের যে ধারা সূচিত হয়েছে তা অব্যাহত রাখতে হবে। পুলিশকে হতে হবে দেশের নাগরিকদের প্রকৃত বন্ধু। শনিবার দুপুরে পিরোজপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ পালন উপলক্ষে জেলা পুলিশ লাইন অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা কঠিন প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে পুলিশ অফিসার হচ্ছেন এবং পুলিশ বাহিনীকে একটি সময়োপযোগী ও যুগোপযোগী সেবামূলক প্রতিষ্ঠানে পরিনত করছে। তিনি বলেন, উপমহাদেশের স্বর্ণালী অধ্যায় হচ্ছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনারবিস্তারিত পড়ুন
পাওনা টাকা চাওয়ায় মারধর ॥ কদবেল বিক্রেতা নিহত
বাগেরহাটে কদবেল বিক্রির পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় রুস্তম ব্যাপারী নামের এক কদবেল বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদের সামনে বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজ ও হামজার মারধরে রুস্তমের মৃত্যু হয়। নিহত রুস্তম ব্যাপারী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। সে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের সামনে কদবেল বিক্রি করতেন। তার স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রয়েছে। ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজের মেয়ে রুস্তমের কাছ থেকে বাকীতে কদবেল ক্রয় করেছিল। সকালে ফিরোজের মেয়ের কাছে সেইবিস্তারিত পড়ুন
বাগেরহাটে পিস্তল, চাইনিজ কুড়াল ও গুলি উদ্ধার ॥ আটক ২
বাগেরহাট শহরো বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্রধারীকে আটক করেছে পুলিশ। অস্ত্রধারীদের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট শহরের আলীয়া মাদরাসা রোডস্থ মো. এবাদুল হোসেন তালুকদারের বাড়ি থেকে ৩টি পিস্তল, ১২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল ও রড উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার গোলাম মোস্তফার ছেলে মানিক হাওলাদার (৩০) এবং একই এলাকার মেছের সরদারের ছেলে রুবেল সরদার (৪০)। আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনের ১৯ ধারা মোতাবেক মামলা দায়েরপূর্বক গতকাল শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার কে. এম. আরিফুলবিস্তারিত পড়ুন
ভাণ্ডারিয়ায় মাটিকাটা বেকুতে চাপা পড়ে মাদ্রাসা ছাত্র নিহত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় খালের পাইলিং সংস্কার কাজের মাটিকাটা বেকুতে চাপা পড়ে সাহাফ মিয়া (৯) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শনিবার দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরে টিএন্ডটি খালপাড় সড়কে পাইলিংয়ের সংস্কার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নিজ ভাণ্ডারিয়া হাফিজিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে শহরের টিএন্ডটি সড়কের বাসিন্দা এসিআই ঔষধ কোম্পানীর মেডিকেল রিপ্রেজেন্টিভ নুরে আলম সিদ্দিকী টিটু মিয়ার ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরে টিএন্ডটি খালপাড় সড়কে পাইলিংয়ের সংস্কার কাজের মাটিকাটা বেকু নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সাহাফকে চাপা দিলে গুরুতর আহত হয়। আহত মাদ্রাসারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে পালিত
পাইকগাছায় নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় থানার সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা পুলিশিং ফোরাম এর সভাপতি মো. দাউদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন, এএসপি (ডি সার্কেল) সাইফুল ইসলাম, ওসি জিয়াউর রহমান, উপজেলা পুলিশিং ফোরামের সম্পাদক লস্কর ইউপি চেয়ারম্যান কে. এম. আরিফুজ্জামান তুহিন, মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ানম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আ. মান্নান গাজী,বিস্তারিত পড়ুন
পিরোজপুরে র্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার
পিরোজপুরের ধর্ষণ মামলার আসামী মো. ফিরোজ শেখ (২৮)কে গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮ এর একটি অভিযানিক দল। শুক্রবার সন্ধ্যার পরে বরিশাল সদরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-৮ এর একটি দল। ফিরোজ শেখ সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের মৃত জাফর শেখের ছেলে। শনিবার সকালে র্যাব-৮ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান হয়, সদর উপজেলার নরখালীর বানেশ্বরপুর গ্রামের এক কিশোরী (১৩)কে প্রতিবেশী মো. ফিরোজ শেখ বিভিন্ন সময়ে তাকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিত। এরই জেরধরে গত ২৬ সেপ্টেম্বর বিকেল অনুমানিক ৩টার দিকে আসামী ভিকটিমের বাড়িতে তার বাবা মা না থাকায় ঘরের মধ্যে প্রবেশবিস্তারিত পড়ুন
