পাইকগাছা ডাকাতি ও ধর্ষণ ॥ আটক-৪
পাইকগাছায় ডাকাতি ও মহিলাকে ধর্ষনের মামলায় ৪ আসামীকে পুলিশ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
গত ২৮ সেপ্টেম্বর উপজেলার কালুয়া গ্রামের মৃত নিরোধ ঢালীর বাড়ীতে গভীর রাতে ডাকাতি হয়। এ সময় বিলাস ঢালী ও তার মা ঘুমিয়ে ছিল। দরজা খোলার শব্দে তারা জেগে উঠে। তারা কারা এ কথা বলতেই তাদেরকে মারপিট করে ও খুন করার হুমকি দিয়ে তাদের মোবাইল, স্বর্ণালঙ্কারসহ ১ লাখ ৪৮ হাজার টাকার মালামাল লুট করে। এ সময় বাড়ীর মহিলাকে ধর্ষন করে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাত ৪ জনের নামে মামলা করে। এ মামলায় পুলিশ মঙ্গলবার ও বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অহিদুল ইসলাম (২৮)কে গ্রেপ্তার করে। সে কয়রার আমাদী রামের জিয়াদ আলীর ছেলে। তার স্বীকারোক্তি মোতাবেক মৌখালীর ইউসুফ ঢালীর ছেলে ফেরদাউস (৫১), মৃত অহে ঢালীর ছেলে রাকিবুল ঢালী (২৮) ও আমাদী গ্রামের খলিলুর রহমানের ছেলে মোলায়েম হোসেন (২৪)কে গ্রেপ্তার করে।
