পাইকগাছার কপোতক্ষ নদে জালে আটকা পড়ে শুশুকের মৃত্যু
পাইকগাছার কপোতাক্ষ নদে জেলেদের জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে। শুশুকটি বুধবার রাতে উপজেলার রাড়ুলী স্টিমার ঘাট নামক এলাকায় জেলেদের পাটা জালে আটকা পড়ে। তালার উপজেলার খেশরা গ্রামের আলাউদ্দীনের জালে পড়ে শুশুকটি মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। বৃহস্পতিবার ভোর বেলায় আলাউদ্দীন জাল থেকে তুলতে যেয়ে দেখে জালে জড়িয়ে শুশুকটি মারা গেছে। সে জাল থেকে শুশুকটি ছাড়িয়ে রাড়ুলী পাড়ে কপোতাক্ষের চরে ফেলে রেখে যায়। নদের পূর্বপাড় রাড়ুলী পশ্চিমপাড় তালা উপজেলার খেশরা গ্রাম। শুশুকটি দেখার জন্য উৎসুক জনাতার ভীড় দেখা যায়। দুপুরে স্থানীয় বালী শ্রমিকরা শুশুকটিকে নদের পানিতে ভাসিয়ে দেয়।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ঘরে কৃষকের লাশ ॥ থানায় হত্যার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোল্লাহাটে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মানের অভিযোগ »
