প্রধান সূচি

Thursday, September 2nd, 2021

 

বাগেরহাটে সাত ডেঙ্গু রোগী শনাক্ত

বাগেরহাটে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন বাগেরহাট সদর হাসপাতালে, দুইজন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, চিতলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি রয়েছে। চিকিৎসাধীণ রোগীরা ঢাকা থেকে বাগেরহাট এসেছেন। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন উপজেলায়। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাগেরহাটে ডেঙ্গু মশার তেমন প্রকোপ নেই। রোগীও তেমন নাই। তারপরও প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও সদর হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। শনাক্ত রোগীদের আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি। তাদের মাধ্যমে অন্যদের যাতে নাবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়া আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধনা

পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলীর বিদায় সংবর্ধণা এবং নবাগত প্রকৌশলীর বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুরে প্রকৌশলীর কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠী বিদ্যুৎ বিক্রয় ও বিপনন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম। নবাগত ভান্ডারিয়া উপজেলা আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আ. সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অবসরজনিত কারণে বিদায়ী প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন খান, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, কাঠালিয়া আবাসিক প্রকৌশলী ও বিদ্যুৎ বিক্রয় বিপনন কর্মকর্তাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে নতুন ধারার মিউজিক কম্পোজার

তরুন মিউজিক কম্পোজার মেহেদী হাসান পিরোজপুরে নতুন ধারায় মিউজিক কম্পোজিশন করে চলেছেন। তিনি বহি:বিশ্বের বড় বড় মিউজিক লেবেলের সাথে অতিথি মিউজিক কম্পোজার হিসেবে এবং দেশ বিদেশে অনেকগুলো ইউটিউব চ্যানেলে মিউজিক কম্পোজার হিসেবে কাজ করে আসছেন। তিনি পপ, ইলেকট্রনিক, ডাবস্টেপ, এনআরবি ইত্যাদি বিষয়ে অভিজ্ঞ। মেহেদী হাসান বলেন, আমি মিউজিক অনেক ভালোবাসি। সব সময় ইচ্ছা ছিলো নতুন ধারার কিছু মিউজিক করা। আমি এখান থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ না পেয়ে অনেক কষ্ট করে বাইরে থেকে মিউজিক কম্পোজিশন শিখেছি। তাই আমি চাচ্ছি যারা নতুন ধারায় মিউজিক কম্পোজিশন করতে চায় তাদের সর্বাত্মক সহায়তা করতে। আমি সববিস্তারিত পড়ুন


স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ গ্রেপ্তার-১

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মাসুদ তালুকদার (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ উপজেলার মধ্য পৈকখালী গ্রামের মৃত. হাবিবুর রহমান তালুকদারের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে মাসুদ তালুকদারের বাড়ির সামনের সড়ক দিয়ে যাচ্ছিল ওই স্কুলছাত্রী। এ সময় মাসুদ কৌশলে মেয়েটিকে ডেকে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায় এবং খুন করার হুমকি দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে মেয়েটি ছুটে গিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন চলে আসে। এ সময় মাসুদ তালুকদার পালিয়ে যায়। এ ঘটনায়বিস্তারিত পড়ুন


মোল্লাহাটে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মানের অভিযোগ

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি রাস্তা দখল করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে মামুন মোল্লা নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল। জানা গেছে, মোল্লাহাট উপজেলার কোদালিয়া উত্তর পাড়া জামে মসজিদের পাশ থেকে চামার বাড়িরর খাল পর্যন্ত আধা কিলোমিটার একটি কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে আশপাশের অন্তত ৩০টি পরিবার কোদালিয়া বাজার ও প্রধান রাস্তায় আসেন। কিন্তু কিছুদিন আগে স্থানীয় ব্যবসায়ী মো. মামুন মোল্লা রাস্তাটির অন্তত তিন ফুট দখল করে একটি ভবন নির্মান করেছেন।বিস্তারিত পড়ুন


পাইকগাছার কপোতক্ষ নদে জালে আটকা পড়ে শুশুকের মৃত্যু

পাইকগাছার কপোতাক্ষ নদে জেলেদের জালে আটকা পড়ে একটি শুশুক মারা গেছে। শুশুকটি বুধবার রাতে উপজেলার রাড়ুলী স্টিমার ঘাট নামক এলাকায় জেলেদের পাটা জালে আটকা পড়ে। তালার উপজেলার খেশরা গ্রামের আলাউদ্দীনের জালে পড়ে শুশুকটি মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছে। বৃহস্পতিবার ভোর বেলায় আলাউদ্দীন জাল থেকে তুলতে যেয়ে দেখে জালে জড়িয়ে শুশুকটি মারা গেছে। সে জাল থেকে শুশুকটি ছাড়িয়ে রাড়ুলী পাড়ে কপোতাক্ষের চরে ফেলে রেখে যায়। নদের পূর্বপাড় রাড়ুলী পশ্চিমপাড় তালা উপজেলার খেশরা গ্রাম। শুশুকটি দেখার জন্য উৎসুক জনাতার ভীড় দেখা যায়। দুপুরে স্থানীয় বালী শ্রমিকরা শুশুকটিকে নদের পানিতে ভাসিয়ে দেয়।


মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ঘরে কৃষকের লাশ ॥ থানায় হত্যার অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়ায় বারেক গাজী (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে প্রতিপক্ষ ইউনুস হাওলাদারের ঘরে। বারেক গাজী উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত. শেরআলী গাজীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার তিন দিন পর বুধবার রাতে মৃত ওই কৃষকের ভাই আব্দুল হালিম গাজী বাদী হয়ে ইউনুস হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ইউনুস হাওলাদার একই গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ আগষ্ট সকালে বারেক গাজী তার জমিতে ইরি ধানের বীজ (চারা) রোপণ করে। ওইদিন বিকেলে প্রভাবশালী ইউনুস হাওলাদারের বীজতলা থেকে অজ্ঞাত ব্যক্তিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial