প্রধান সূচি

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা ॥ গ্রেপ্তার-১

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মাসুদ তালুকদার (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাসুদ উপজেলার মধ্য পৈকখালী গ্রামের মৃত. হাবিবুর রহমান তালুকদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে মাসুদ তালুকদারের বাড়ির সামনের সড়ক দিয়ে যাচ্ছিল ওই স্কুলছাত্রী। এ সময় মাসুদ কৌশলে মেয়েটিকে ডেকে পাশের পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায় এবং খুন করার হুমকি দিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে মেয়েটি ছুটে গিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন চলে আসে। এ সময় মাসুদ তালুকদার পালিয়ে যায়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

ভান্ডারিয়া থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, স্কুলছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial