পাইকগাছায় বাস শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ
পাইকগাছায় লকডাউনে কর্মহীন বাস শ্রমিকদের মাঝে উপজেলা প্রশাসনে উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে সরকারী বালিকা বিদ্যালয় মাঠে ২শ’ শ্রমিকের মাঝে চাল, ডাল, তেল, লবণ ও আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, সেনাবাহিনীর সার্জেন্ট আরিফুজ্জামান, বাস মালিক সমিতির সভাপতি শেখ হারুনুর রশিদ হিরু, সম্পাদক শেখ জাহিদুর রহমান।
Please follow and like us:
« পিরোজপুরে ভ্রাম্যমান আদালতে ৭৮ মামলা ॥ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ »
