করোনাভাইরাস সংক্রমণ রোধে
পিরোজপুরে ভ্রাম্যমান আদালতে ৭৮ মামলা ॥ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড
করোনাভাইরাস সংক্রমণ রোধে এবং লকডাউন কার্যকর করতে পিরোজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করে চলছে। তারপরও প্রতিদিনই শহর এলাকায় মানুষের চলাচল বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে চলছে রিক্সাসহ ইজিবাইকও।
তবে প্রশাসন মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধির পাশাপশি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে চলছে।
লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় সোমবার পিরোজপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৮টি মামলায় ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
এদিকে, গত ২৪ ঘটনায় পিরোজপুরে নতুন করে আরও ৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
Please follow and like us:
« ইন্দুকানীতে নবাগত ইউএনও’র দায়িত্বভার গ্রহণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পাইকগাছায় বাস শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ »
