Monday, July 12th, 2021
করোনাভাইরাস সংক্রমণ রোধে
পিরোজপুরে ভ্রাম্যমান আদালতে ৭৮ মামলা ॥ ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড
করোনাভাইরাস সংক্রমণ রোধে এবং লকডাউন কার্যকর করতে পিরোজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করে চলছে। তারপরও প্রতিদিনই শহর এলাকায় মানুষের চলাচল বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে চলছে রিক্সাসহ ইজিবাইকও। তবে প্রশাসন মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতনতা বৃদ্ধির পাশাপশি ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে চলছে। লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় সোমবার পিরোজপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৮টি মামলায় ১৫ হাজার ৫৫০ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এদিকে, গত ২৪ ঘটনায় পিরোজপুরে নতুন করে আরও ৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
ইন্দুকানীতে নবাগত ইউএনও’র দায়িত্বভার গ্রহণ
সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান ইন্দুরকানীর নবাগত ইউএনও লুৎফুন্নেসা খানম। পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা নির্বাহী অফিসার পদে সদ্য যোগদান করেছেন লুৎফুন্নেসা খানম। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এদিন তিনি মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকদের সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় সভা করেছেন।
ভান্ডারিয়ায় কৃষি বিপ্লব ঘটাতে চান আলামিন
শাক-সবজি চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার যুবক আল আমিন খান। তিনি কৃষি কাজ করে সাফল্য হওয়ায় এখন বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখছেন। আল আমিন ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আ. ছালামের বড় ছেলে। আল আমিন একজন শিক্ষিত যুবক। উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের নিজ জমিসহ আরো এক বিঘা জমি বর্গা নিয়ে মোট আড়াই বিঘা সম্পত্তিতে লাউ চাষ, কলা চাষ, কাকরোল, পেঁপে, চাল কুমড়া, বেগুন, পুইশাক, উন্নত জাতের কঁচু ও পাট চাষসহ বিভিন্ন শাক-সবজি চাষে ইতিমধ্যে তার ভাগ্য বদলে গেছে। কৃষি চাষের পাশাপাশি তিনি গরু-ছাগল, হাঁস-মুরগি ও বিভিন্ন প্রজাতির কবুতরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী গ্রন্থাগারের বিনামূল্যের অক্সিজেন সেবা
পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠী) ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা দিবে স্বরূপকাঠি গ্রন্থাগার। ‘স্বরূপকাঠি গ্রন্থাগারে উদ্যেগে অক্সিজেন সেবা বিনামূল্যে’ এ শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি বিনামূল্যে তাদের অক্সিজেন সেবা চালু করেছে। এ উপলক্ষে রবিবার বিকেরে স্বরূপকাঠি পৌরসভার ১নং ওয়ার্ডে উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত গ্রন্থাগারে স্বাস্থ্যবিধি মেনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসেন বিনামূল্যের অক্সিজেন সেবার উদ্বোধন করেন। সংগঠনের সভাপতি গোলাম হাফিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বরূপকাঠি পৌরসভার মেয়র গোলাম কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া। সংগঠনের সভাপতি মো: গোলাম হাফিজ জানান, নেছারাবাদবিস্তারিত পড়ুন
