প্রধান সূচি

ভান্ডারিয়ায় কৃষি বিপ্লব ঘটাতে চান আলামিন

শাক-সবজি চাষে ব্যাপক সফলতা অর্জন করেছে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার যুবক আল আমিন খান। তিনি কৃষি কাজ করে সাফল্য হওয়ায় এখন বিপ্লব ঘটানোর স্বপ্ন দেখছেন। আল আমিন ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আ. ছালামের বড় ছেলে।
আল আমিন একজন শিক্ষিত যুবক। উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের নিজ জমিসহ আরো এক বিঘা জমি বর্গা নিয়ে মোট আড়াই বিঘা সম্পত্তিতে লাউ চাষ, কলা চাষ, কাকরোল, পেঁপে, চাল কুমড়া, বেগুন, পুইশাক, উন্নত জাতের কঁচু ও পাট চাষসহ বিভিন্ন শাক-সবজি চাষে ইতিমধ্যে তার ভাগ্য বদলে গেছে। কৃষি চাষের পাশাপাশি তিনি গরু-ছাগল, হাঁস-মুরগি ও বিভিন্ন প্রজাতির কবুতর পালন করছেন। ফলে স্থানীয়রা তাকে সফল চাষি হিসেবে জানেন। তার সাফলতা দেখে অনেকেই কৃষি কাজে আগ্রহী হয়ে উঠেছেন।
আল আমিন জীবন সংসারের চাকা বদলাতে ও একটু ভাল থাকার জন্য বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ভাগ্য বদলের আশায় মুদি দোকানও দিয়েছিলেন। সেখানে সাফল্য না আসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তিনি হত-বিহব্বল হয়ে পড়েন। পরে নিজের জমিতে প্রথমে সবজি চাষ শুরু করেন। তার চাষকৃত ফসল বিক্রি করে তিনি অল্পদিনের মধ্যেই লাভবান হন।
আল আমিন বলেন, সাত বছর আগে টিভিতে কৃষি উৎপাদন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে একটি বক্তব্য শুনে আমি সেইদিন থেকে কৃষি কাজে উদ্বুদ্ধ হয়েছি। সাত বছর ধরে নানান সবজি চাষ করে আসছি। কিন্তু দু:খের বিষয় স্থানীয় কৃষি অফিসের কোন সাহায্য তো দুরের কথা, কখনোও কোন পরামর্শও পাইনি। আমি সহযোগিতা ও পরামর্শ পেলে জেলার মধ্যে কৃষিতে বিপ্লব ঘটাতে সক্ষম হতাম।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, চাষাবাদের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব। আমরা সর্ব প্রকার সহযোগিতা নিয়ে এ তরুন কৃষকের পাশে থাকবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial