প্রধান সূচি

করোনা পরিস্থিতিতে সিভিল সার্জনের কাছে জেলা বিএনপির স্মারকলিপি প্রদান

দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ও মৃত্যুহার আশংকাজনক বৃদ্ধি পাওয়ায় জনগনের জরুরী চিকিৎসা সেবায় সরকারের করণীয় সম্পর্কে বিএনপির দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী’র কাছে স্মারকলিপি প্রদান করেন পিরোজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, সহ-সভাপতি আব্দুস সালাম বাতেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শহিদুল্লাহ শহি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমতসহ বিএনপি নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে জেলায় করোনা ভাইরাসের সংক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করে তা রোধে এবং সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সকলকে টিকা প্রদান, বিনামূল্যে অধিকহারে করোনা পরীক্ষা, পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অক্ষম রোগীদের বাড়িতে গিয়ে সরকারি খরচে করোনা পরীক্ষা, পর্যাপ্ত অক্সিজেন, হাইফ্লোনজেল, সিলিন্ডার, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে পর্যাপ্ত এ্যাম্বুলেন্স সার্ভিস, অধিকহারে সংক্রমিত জেলাগুলোতে প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ ও অন্যান্য রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে পৃথক ব্যবস্থাসহ বিভিন্ন দাবি জানানো হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial