প্রধান সূচি

করোনাভাইরাস পরিস্থিতি

পিরোজপুরে ভ্রাম্যমান আদালত ॥ ৭১ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায়

পিরোজপুরে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের চলমান বিধিনিষেধ বাস্তবায়নে এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলানোর লক্ষে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে চলছে। মঙ্গলবার পিরোজপুর জেলায় ৩টি ভ্রাম্যমান আদালতে ২৯টি মামলায় ৭১ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান সরকারী বিধিনিষেধ এ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধসহ কাঁচাবাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার বিধিবিধান রয়েছে। সেই সাথে রিক্সা ছাড়া সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকারের এ বিধিবিধান লঙ্গন করে পিরোজপুরে অনেক ব্যবসায়ী দোকানপাট খোলা রাখছে। শহরে চলাচল করছে কিছু ইজিবাইকও। তবে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য প্রশাসন ধীরে ধীরে কঠোর অবস্থানে যাচ্ছে।
সরকারী বিধিবিধান ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় প্রশাসন বর্তমানে শুধু জরিমানা করলেও আগামী ১ জুলাই থেকে প্রশাসন কঠোর অবস্থানে গিয়ে জরিমানার পাশাপাশি গ্রেফতার করে জেলহাজতেও পাঠাবে বলে জানা গেছে।
মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলাসহ জেলায় ৩টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ।


সদর উপজেলায় পরিচালিত দুটি ভ্রাম্যমান আদালতের ২১টি মামলায় ৬৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সরকারী বিধিবিধান অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে কাপড় ব্যবসায়ী বিভিন্ন দোকানে ৪২ হাজার ৫শ’ টাকা, কসমেটিক্স দোকানে ১৪ হাজার টাকা, জুয়েলারি ব্যবসায়ীদের কাছ থেকে ৮ হাজার টাকা এবং মাস্ক না পড়ায় ৪ জনকে ২শ’ টাকা জরিমানা করা হয়।
পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে দুটি মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি আল এমরান খান এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমৃত দেবনাথ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial