প্রধান সূচি

Tuesday, June 29th, 2021

 

করোনাভাইরাস পরিস্থিতি

পিরোজপুরে ভ্রাম্যমান আদালত ॥ ৭১ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায়

পিরোজপুরে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের চলমান বিধিনিষেধ বাস্তবায়নে এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলানোর লক্ষে জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করে চলছে। মঙ্গলবার পিরোজপুর জেলায় ৩টি ভ্রাম্যমান আদালতে ২৯টি মামলায় ৭১ হাজার ৯শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় চলমান সরকারী বিধিনিষেধ এ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, ওষুধসহ কাঁচাবাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার বিধিবিধান রয়েছে। সেই সাথে রিক্সা ছাড়া সকল প্রকার গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকারের এ বিধিবিধান লঙ্গন করে পিরোজপুরে অনেক ব্যবসায়ী দোকানপাট খোলা রাখছে। শহরে চলাচল করছে কিছু ইজিবাইকও। তবে সরকারের নির্দেশনা মেনে চলারবিস্তারিত পড়ুন


মোংলায় করোনায় দুইজনের মৃত্যু ॥ নতুন শনাক্ত ১৪

মোংলায় করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে করোনায় পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকায় সোহরাব হোসেন (৮৫) এবং উপজেলার সুন্দরবন ইউনিয়নের পাখিমারা এলাকায় মতলেব খাঁ (৭০) এর মৃত্যু হয়েছে। দুইজনেরই গত সপ্তাহে করোনা পজেটিভ শনাক্ত হয় বলে জানিয়েছে তাদের পরিবার। নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভার ৯নং ওয়ার্ডের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা সোহরাব হোসেনের গত ২৪ জুন করোনা পজেটিভ হয়। এরপর থেকে তিনি বাড়ীতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি তার নিজ বাড়ীতেই মারা যান। করোনায় তার মৃত্যুর পর স্থানীয় যারা লাশের গোসল করান তারা না আসায় খবরবিস্তারিত পড়ুন


শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়লো

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিক্ষামন্ত্রীর দফতরের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটিবিস্তারিত পড়ুন


নাজিরপুর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা করোনায় আক্রান্ত

জেলার নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকায়, জ্বর সর্দি কাশি বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষের মাঝে করোনা আতংক দেখা দিয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন এর মাধ্যমে ১৯ জনের পরীক্ষা করা হয়। এতে ৯ জনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলে বারী জানান, নাজিরপুরের অবস্থা ভালনা। র‌্যাপিড এন্টিজেন ১৯ জনের টেস্টে ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট ৫৪ জন আক্রান্ত হয়েছেন। তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।


স্বরূপকাঠীতে একদিনে ১৫ জন করোনা রোগী শনাক্ত

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা। মঙ্গলবার ২৪ ঘন্টায় ২৩ জনের মধ্য ১৫ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর আগে গত ২৮ জুুন এক ডাক্তারসহ ৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ উপজেলায় গত দুুইদিনে করোনা আক্রন্ত রোগীর সংখ্যা ২৪ জন। আক্রান্ত ব্যক্তিরা উপজেলার বিভিন্ন এলাকার লোক। তাদের মধ্য ডাক্তার, উপজেলা প্রশাসনের লোকসহ বিভিন্ন পর্যায়ের লোক রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান, মঙ্গলবার দুপুরে ২৩ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্য ১৫ জনের করোনা পজিটিভ আসে। এছাড়া অত্র হাসপাতালের ডা.বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় দুর্যোগ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

পিরোজপুরের ভান্ডারিয়ায় মঙ্গলবার উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা অডিটরিয়ামে উপজেলা পর্যায়ে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী সাসটেইনাবল অর্ডার ডিজাস্টার (এস.ও.ডি) এর আলোকে দুর্যোগ পূর্ববর্তী, বর্তমান এবং পরবর্তী করণীয় বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় সম্পর্কে দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওলাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ননী গোপাল রায়, ধাওয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমানবিস্তারিত পড়ুন


পাইকগাছায় করোনা উপসর্গে এডভোকেট কালামের মৃত্যু

পাইকগাছা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। আবুল কালাম আজাদ কিছুদিন ধরে সর্দি জ্বরে ভুগছিলেন। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকল ৮টায় তার পরিবার তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে তার শরীরের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পর রাত আড়াইটার দিকে মিনিটের দিকে খুলনা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামের সাকেত আলী সানার ছেলে। বর্তমানে পাইকগাছা পৌরসভার সরল ৫নং ওয়ার্ডে থাকতেন। মৃত্যু কালে স্ত্রী, দুটি মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখেবিস্তারিত পড়ুন


কাউখালী উপজেলা প্রশাসনকে ৩ হাজার মাস্ক দিলেন সাবেক সেনা কর্মকর্তা

পিরোজপুরের কাউখালীতে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও স্বাস্থ্যবিধি মানতে প্রশাসনের উদ্যোগকে সহযোগিতা করতে ব্যক্তিগত উদ্যোগে ৩ হাজার মাস্ক সরবরাহ করেছেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব:) মো. নজরুল ইসলাম। সোমবার কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা’র কাছে তার পক্ষে এসব মাস্ক হস্তান্তর করেন মো. নাজির হোসেন মহাজন। এসময় নাজির হোসেন মহাজন বলেন, কাউখালীর কৃতি সন্তান লে. কর্নেল (অব:) মো. নজরুল ইসলাম এর পরামর্শে মাস্ক বিতরণের এই কার্যক্রম হাতে নিয়েছি। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩ হাজার মাস্ক সরবরাহ করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু করা হল।বিস্তারিত পড়ুন


পাইকগাছায় তক্ষকসহ আটক-২ ॥ ৬ মাসের কারাদন্ড

পাইকগাছায় তক্ষকসহ আটক দুই ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের মৃত ওসমান আলী গাজীর ছেলে মোহাম্মদ আলী গাজী (৬০) ও একই এলাকার মৃত করিম সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)কে আটক করা হয়। র‌্যাব তাদের বসতবাড়ী থেকে দুইটি জীবিত তক্ষক উদ্ধার করে। এ ঘটনায় বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৪ (২) ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতে আটক অভিযুক্ত মোহাম্মদ আলী গাজী ও জাহাঙ্গীর আলমকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ওবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial