পাইকগাছায় করোনা উপসর্গে এডভোকেট কালামের মৃত্যু
পাইকগাছা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। আবুল কালাম আজাদ কিছুদিন ধরে সর্দি জ্বরে ভুগছিলেন। তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকল ৮টায় তার পরিবার তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রাতে তার শরীরের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেওয়ার পর রাত আড়াইটার দিকে মিনিটের দিকে খুলনা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তিনি চাঁদখালী ইউনিয়নের কমলাপুর গ্রামের সাকেত আলী সানার ছেলে। বর্তমানে পাইকগাছা পৌরসভার সরল ৫নং ওয়ার্ডে থাকতেন। মৃত্যু কালে স্ত্রী, দুটি মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Please follow and like us:
« কাউখালী উপজেলা প্রশাসনকে ৩ হাজার মাস্ক দিলেন সাবেক সেনা কর্মকর্তা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় দুর্যোগ বিষয়ক অবহিতকরণ কর্মশালা »
